বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

তৃণমূল মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী।


বাঁকুড়ার বার্তা : মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। একসঙ্গে দুই পরিবহন ও সেচ দফতরের দায়িত্ব ছাড়লেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকেও চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। রাজ্যপাল তার ইমেলের প্রাপ্তি স্বীকার করেছেন।

এতদিন রাজ্যবাসীর সেবা করার জন্য চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তবে, বিধায়ক পদ ছাড়ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। খবর ছড়িয়ে পড়ে আগামিকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু জানা যাচ্ছে দিল্লি যাবার এখনই কোন পরিকল্পনা নেই তার। উল্লেখযোগ্য গত ২৪ ঘন্টা আগেই HRBC থেকে পদত্যাগ করেন।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি বিজেপিতে এলে স্বাগত। যদিও তৃণমূলের বিধায়ক পদ এখনও ছাড়েন নি শুভেন্দু বাবু। তৃণমূলের মুখপাত্র ও সাংসদ সৌগত রায় জানিয়েছেন তারা শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান।

কোন মন্তব্য নেই: