বাঁকুড়ার বার্তা : শুক্রবার একদিকে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফা অন্য দিকে বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগ এই দুই দুঃসংবাদকে পাশে রেখে কালীঘাটে বৈঠকে বসেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জানা যায় এই বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন পর্যবেক্ষক ইস্যুতে তিনি এখনও তার সিদ্ধান্তে অটল। পর্যবেক্ষক কেউ থাকবে না। যে সিদ্ধান্তের কথা তিনি বাঁকুড়ার জনসভায় আগেই জানিয়ে দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর দপ্তর আপাতত তার হাতেই থাকবে।
৭ ই ডিসেম্বর থেকে রাজপথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং ১ লা ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে যা উত্তর ও দক্ষিণ বঙ্গের সমস্ত জেলা গুলির কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে মালদার নেতৃত্বকে শনিবার ডেকে পাঠানো হয়েছে কলকাতায়। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মালদার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই কোন বার্তা দেওয়া হতে পারে মালদার নেতৃত্বকে এমনটাই মত রাজনৈতিক মহলের।
ওদিকে বাঁকুড়ায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস কে সরিয়ে দিল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। জানা যায় বিদ্যুৎ বাবুও শুভেন্দু অনুগামী বলে পরিচিত ছিলেন।
স্পষ্টতই তৃণমূল কংগ্রেস যে শুভেন্দু ফ্যাক্টরকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সর্বশক্তি নিয়ে রাস্তায় নামতে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন