বাঁকুড়ার বার্তা : করোনা আবহে দলবদল অব্যাহত। আজ বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব রবীন্দ্র নাথের প্রতিকৃতিতে মাল্যদান করে রবি ঠাকুরের তিরোধান দিবস পালন করার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা অরুন পাঠক ও তার অনুগামীরা তৃণমূল কংগ্রেস যোগদান করলেন।
তৃণমূলের দাবি অরুন পাঠকের সঙ্গে প্রায় ৫০০ টি পরিবার আজ তৃণমূলে যোগদান করল। মন্ত্রী শ্যামল সাঁতরা জানান অরুন বাবু দীর্ঘদিনের কংগ্রেসের কর্মী এবং ২০১১ সালে তৃণমূল ও কংগ্রেসের তালডাংরা বিধানসভার জোট প্রার্থী ছিলেন।
অরুন পাঠক জানান তিনি কংগ্রেস করলেও দিদির আদর্শকে তিনি বরাবরই শ্রদ্ধা করতেন এবং মমতা ব্যানার্জীর উন্নয়নে আজ তিনি সামিল হয়ে মানুষের সেবায় নিযুক্ত হতে চান।
মন্ত্রী শ্যামল সাঁতরা জানান করোনার কারণে তৃণমূল ভবনে ত্রিশটি পরিবার কে আসতে বলা হলেও প্রায় পঞ্চাশটি পরিবার আজকের এই অনুষ্ঠানে আসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশিস বটব্যাল, মৃত্যুঞ্জয় মুর্মু, গুরুপদ মেটে, সুখেন বিদ,দিলীপ আগরবাল ও প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন