বাঁকুড়ার বার্তা : গত রবিবার থেকে বড়জোড়া বাজার ও দোকান বন্ধ থাকার পর আজ বাজার দোকান খোলা হয়েছে পূর্বনিধারিত ঘোষণা অনুযায়ী। ফলে স্বাভাবিক কারণেই বাজারের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই ভিড় এ এক মোবাইল চোর সুযোগের সদ ব্যাবহার করে বড়জোড়ার এক ব্যবসায়ীর মোবাইল হাতিয়ে নেয়। এই দৃশ্য চোখে পড়ে এক ব্যক্তির।তিনি সঙ্গে সঙ্গে ওই ছেলেটি কে ধরে ফেলেন এবং এন্ড্রয়েড মোবাইলটি উদ্ধার করেন।
এই ঘটনায় উৎসুক মানুষ ভিড় করে সেই সময় বছর বারোর ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তাকে ধরে বড়জোড়া পুলিশের হাতে তুলে দেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন