করোনা আপডেট ০১.০৮.২০
বাঁকুড়ার বার্তা : বিশ্বের সঙ্গে তালমিলয়ে করোনা র সংক্রমণ বাড়ছে ভারতেও ।একদিনের সংক্রমণে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করেছে ভারত।সমহারে করোনা র সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে।
আজ বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেসিলিটি হাসপাতালে গত ২৯.০৭.২০ তারিখে যে লালারস নমুনা সংগ্রহ করা হয়েছিল আজ তার রিপোর্ট আসে।
সেই রিপোর্ট অনুযায়ী মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন'পাড়া গ্রামে চারজন, বড়জোড়া র দুই জন ও বেলিয়াতোড়ে একজনের কোভিড পজেটিভ ধরা পড়ে।
বড়জোড়া প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, গ্রাম্য ষোল আনা, চেম্বার অফ কমার্স এর মিলিত সিদ্ধান্তে দোকান পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং চলবে আগামী শনিবার পর্যন্ত। মাঝখানে বৃহস্পতিবার সকাল থেকে বারোটা পর্য্যন্ত ছাড় সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন