বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বড়জোড়ার ভৈরবপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে তিরিশটি পরিবার।


বাঁকুড়ার বার্তা : দল বদলের পালা এবার বড়জোরা পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবপুর গ্রামে। আজ ভৈরবপুরের তিরিশটি পরিবার সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো বাঁকুড়া জেলা পরিষদের কৃষি,সেচ ও সমবায় কর্মাধক্ষ্য সুখেন বিদের হাত ধরে। আজ তিনি ওই পরিবারগুলির হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে বলেন অনেক মানুষ ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন, করোনা, আমফানের মতো দুর্যোগে যেভাবে তার নির্দেশে তৃণমূল নেতা ও কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ।মানুষ এতে অভিভূত। তাই দলমত নির্বিশেষে  মানুষ আজ তৃণমূল কংগ্রেসকেই বেছে নিচ্ছেন।
উল্লেখযোগ্য এই যে বড়জোরা পঞ্চায়েতের ভৈরবপুর গ্রামটি বামফ্রন্টের রাজত্বকালে কখনোই সিপিএম থেকে মুখ ফেরায় নি।এককথায় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল ভৈরবপুর। এই গ্রামেরই বাসিন্দা ছিলেন তৎকালীন সিপিএমের দোর্দন্ডপ্রতাপ  নেতা অস্বিনী রাজের।
গত লোকসভা নির্বাচনে আবার বিজেপি এখান থেকে ভালো ফল করে।
এখন দেখার '২১ শের নির্বাচনে কি রায় দেয় এই গ্রামের মানুষ। 

কোন মন্তব্য নেই: