নিউজ ব্যুরো: এবার করোনায় প্রাণ হারালেন ইস্টান কমান্ডার এক ব্রিগেডিয়ার। জানা গেছে তার বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার পর তার লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়।
লালা রসের নমুনা পজিটিভ আসার পর তাকে ব্যারাকপুর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ব্রিগেডিয়ার এর অবস্থার অবনতি হতে থাকে। বাড়তে থাকে শ্বাস কষ্ট। তাকে সেখান থেকে কমান্ড হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।
যত দিন যাচ্ছে জেলায় জেলায় নতুন করে আক্রান্ত হবার খবর বেড়েই চলেছে। যদিও সুস্থ হবার সংখ্যাটা কিছুটা স্বস্তি দিলেও সারা দেশের নিরিখে প্রতিদিনের আক্রান্তের সংখ্যাটা উদ্বেগে রাখছে আমাদের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন