বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে পখন্নার তাজপুরে রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি : করোনার আবহে রক্ত সংকট যখন প্রকট তখন বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও ও বিভিন্ন সংস্থা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত করছে।
মানুষও স্বতস্ফূর্ত ভাবে রক্ত দানে এগিয়ে আসছে। ফলে মুমুর্ষ রোগীর আত্মীয় পরিজনদের কিছুটা হলেও চিন্তা মুক্ত হতে পারছে। রক্তের আকাল হওয়াতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে লিউকোমিয়া, থ্যালাসেমিয়া রোগীর বাড়ির পরিজনেরা। হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রক্ত সংগ্রহের জন্য। করোনার কারণে বেশ কিছুদিন যাবৎ কোন রক্তদান কর্মসূচি না হওয়াতেই এই সংকট বলে মনে করা হচ্ছে।
বর্তমানে লকডাউন উঠে যাওয়াতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। এখন প্রায় রক্তদান শিবির অনুষ্টিত হচ্ছে। কিন্তু সেগুলো ছোট ছোট আকারে কারণ সামাজিক দূরত্ব ও সরকারি নিয়ম মেনেই তা করতে হচ্ছে।
আজ বড়জোড়ার পখন্নার তাজপুর ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে তাজপুর প্রাইমারি স্কুলে এক রক্তদান শিবির এর আয়োজন করে তৃণমূল কং। ১২০ জন পুরুষ ও মহিলা রক্ত দেবার জন্য নাম নথিভুক্ত করালেও ব্লাড ব্যাংক ৫০ জনের রক্ত নিয়েছে।
এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, বিষ্ণুপুর সাংগঠনিক মহিলা নেত্রী অর্চিতা বিদ, পঃ সঃ সভাপতি কাজল পড়েল , পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য কালিদাস মুখার্জি,আমজাদ মন্ডল অন্যান্য কর্মাধক্ষ্য এবং পঞ্চায়েত প্রধান।



কোন মন্তব্য নেই: