বাঁকুড়ার বার্তা : ছয় পড়ুয়া সৌরভ মন্ডল, রাহুল মান্ডি, শিবু দাস ও সব্যসাচী মুখার্জি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদের বাড়ি দুর্গাপুরের গোপালমাঠে। মানত করেছিল শিবের কাছে ভালো ভাবে পাশ করলে তারা শ্রাবনের চার সোমবার শিবের মাথায় জল ঢালবে। পাশও করেছিল তারা ভালো করে। গত সোমবার তারা জলও ঢেলে এসেছিল কিন্তু কাল হল এই সোমবার।জানা গেছে তারা ভোরবেলায় বাড়ি থেকে হেঁটে অন্ডালের কাছে দামোদরের কুটিরডাঙ্গা ঘাটে পৌঁছায় জল নিতে। কিন্তু বর্ষার ভয়ঙ্কর দামোদর এ নামা মাত্রই তীব্র জলের টানে চার বন্ধুই তলিয়ে যায়। এই দেখে অপর দুই বন্ধু চিৎকারে লোকজন জড় হয়। ছুটে আসে অন্ডালের থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দল।
Search Your News
বাঁকুড়ার বার্তা
অন্ডালে দামোদরে তলিয়ে গেল সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা চার পড়ুয়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন