বাঁকুড়ার বার্তা : এক লক্ষ উজ্জীবিত যুবক যুবতীদের বাংলার যুবশক্তির মাধ্যমে যুক্ত করার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে যুব তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি শ্রীমতি অর্চিতা বিদের ডাকে আজ বাঁকুড়ার জয়পুরের বনলতা মিটিং হলে অনুষ্ঠিত হল যুব তৃণমূলের এক প্রশিক্ষণ ও আলোচনা সভা।
উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি ও অভিনেতা সোহম চক্রবর্তী, যুব শক্তির মনিটরিং কমিটির গুরুত্ব পূর্ণ সদস্য নির্মাল্য চক্রবর্তী, মন্ত্রী শ্যামল সাঁতরা, মৃত্যুঞ্জয় মুর্মু, শুভাশিস বটব্যাল, বাঁকুড়া সাংগঠনিক যুব তৃণমূলের সভাপতি রাজকুমার সিংহ, বিধায়ক গুরুপদ মেটে এবং আরো অনেকে।
সোহম চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্ন, অভিষেক ব্যানার্জীর নির্দেশে একলক্ষ যুবদেরকে নিয়ে যুবশক্তির গঠন করার কথা বললেও আজ সাড়ে পাঁচ লক্ষ যুবক যুবতী এই কর্মকান্ডে যুক্ত হয়েছে।
নির্মাল্য চক্রবর্তী বলেন এই যুব যোদ্ধাদের মূলত কাজ হবে পাড়ার ,নিজের বুথের, নিজের পাশের বাড়ির মানুষ জনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সুখে দুঃখে সামিল হওয়া।
তিনি আরো বলেন এই মহামারীর সময় যুব যোদ্ধারা যে যে এলাকায় থাকেন তিনি দশ জন পরিবারের দায়িত্ব নেবেন।তাদের সঙ্গে হোয়াটস আপ এর মাধ্যমে যোগাযোগ রাখতে হবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল লিংকের মাধ্যমে। যুবক যুবতীরাই হল সমাজের প্রাণ। তারাই পারবে এই দায়িত্ব নিয়ে সমাজের প্রতি দায়িত্ববান হতে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন