বাঁকুড়ার বার্তা :জেলা জুড়ে করোনার সংক্রমণে এবার উঠে এল বাঁকুড়া সদর থানার নাম। করোনা এই প্রথম বাঁকুড়া জেলার কোন থানাতে থাবা বসালো। জানা গেছে বাঁকুড়া সদর থানায় পাওয়া গেছে তিনজনের কোভিড পজেটিভ। তার মধ্যে একজন এসআই, একজন গাড়ি চালক ও একজন সিভিক ভলেন্টিয়ার। বাঁকুড়া সদর থানায় জীবাণুনাশকের কাজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন