বাঁকুড়ার বার্তা : আগামী কাল অর্থাৎ ২৬.০৭.২০ বিকেল ৫ টা থেকে ৩০.০৭.২০ বিকেল ৫ টা পর্যন্ত সম্পুর্ন লকডাউন থাকবে বাঁকুড়া, সোনামুখী ও বিষ্ণুপুর মিউনিসিপ্যাল করপোরেশন এলাকায়।
এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাঁকুড়ার জেলাশাসক অরুণ কুমার। এই বিজ্ঞপ্তি থেকে জানা যায় ২৬ শে জুলাই বিকেল ৫ টা থেকে ২৯ শে জুলাই সকাল ৬ টা পর্যন্ত চলবে সম্পুর্ন লকডাউন।
এর মধ্যে বুধবার অর্থাৎ ২৯.০৬.২০ তারিখে রাজ্যে সরকারের নির্দেশে সারা রাজ্যেই পূর্বনির্ধারিত লকডাউন শুরু হবে সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
২৯ শে জুলাই আবার রাত ১০ টা থেকে লকডাউন চলবে ৩০ শে জুলাই বিকেল ৫ টা পর্যন্ত।
লকডাউনে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় কাজ গুলিকে।যেমন স্বাস্থ্য,ঔষুধ,মিডিয়া, ল এন্ড অর্ডার, কৃষিকাজ ইত্যাদি।
এই লকডাউনের শুধু মাত্র ২৯ শে জুলাই বাদ দিয়ে প্রত্যেক দিন অনাজ, ডিম, মাছ, মাংস ও মুদির দোকান খোলা থাকবে সকাল ৭ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন