বাঁকুড়ার বার্তা : কোভিড -১৯ এর সংক্রমণ কে মাথায় রেখে কয়েক লক্ষ মানুষের সমাগম না করে এবার ২১শে জুলাইয়ের ভার্চুয়াল সভা করল মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি তার বক্তব্যে জানান ধর্মতলায় শহীদ দিবস পালন করতে না পেরে তিনি ব্যথিত। কিন্তু দলীয় কর্মসূচি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গের ৬২ হাজার ৮০০ বুথে মানুষ শহীদ দিবস পালন করেছেন যা ধর্মতলায় আসা কর্মীর সংখ্যা থেকে অনেক বেশি।
প্রথম থেকেই বিজেপির কুৎসা, বাংলার প্রতি বঞ্চনার নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমনাত্মক ছিলেন। তিনি বলেন আজকের এই সভার পর হয়ত বিজেপি আরো বেশি তার প্রতি প্রতিহিংসাপরায়ণ হবে, তবে তিনি এসব কে ভয় পাননা। কারণ বাংলার মানুষ তার পাশে আছেন।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ৬ কোটি মানুষ কে রেশন দেন তিনি আরো ২ কোটি মানুষকে এর আওতায় আনেন। যার খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করেন। তিনি বলেন ক্ষমতায় থাকলে জুন মাস পর্যন্ত না সারা জীবন রেশন ফ্রী করে দেবেন।
আজ সারা বাংলার মানুষ ডিজিটাল ভার্চুয়াল সভা ফেসবুক, ইউটিউব ও টিভির মাধ্যমে দেখেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন