বাঁকুড়ার বার্তা : সংক্রমণ রুখতে এবার সপ্তাহে দুদিন করে থাকবে সম্পুর্ন লকডাউন। এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ সপ্তাহে বৃহস্পতি ও শনিবার থাকবে সম্পুর্ন লকডাউন। সামনের সপ্তাহে বুধবার থাকবে লকডাউন। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন বিভিন্ন স্তরের এক্সপার্ট, বিজ্ঞানী সবার সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হয়েছে।
উল্লেখযোগ্য কিছুদিন ধরে সংক্রমণ বাড়ছে পুলিশ ,ব্যাংক কর্মীদের মধ্যে।
ওদিকে ভারতে একদিনের সংক্রমণ ছাড়িয়েছে চল্লিশ হাজার। রাজধানী দিল্লীতেও গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন