বাঁকুড়ার বার্তা : বিগত বছরের ন্যায় বড়জোড়া স্পোর্টস একাডেমি এবারেও আয়োজন করেছে বড়জোড়া ফুটবল কাপ । যার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হল আজ। বড়জোড়া হাইস্কুল ফুটবল ময়দানে। আজকের খেলায় অংশ গ্রহন করে বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ বনাম পলাশডিহা আমরা কজন ক্লাব। আজকের এই টান টান খেলায় খেলায় অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, বেনাচিতি ৪-২ গোলে পরাজিত করে পলাশডিহা আমরা কজন কে।
আজকের এই খেলায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌর প্রশাসক অর্চিতা বিদ, বড়জোড়া স্পোর্টস একাডেমির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ, গোপাল দে, নীলাঞ্জন দাশগুপ্ত, মানস সামন্ত ও বড়জোড়ার প্রাক্তন খেলোয়াড় ও অন্যান্য বিশিষ্টজনেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন