বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বড়জোড়ায় ফুটবল টুর্নামেন্টে প্রশান্ত বন্দোপাধ্যায়। বাঁকুড়ার বার্তা।

বাঁকুড়ার বার্তা, শনিবার :  আজ বড়জোড়া স্পোর্টস একাডেমির পরিচালনায় বড়জোড়া ফুটবল কাপ টুর্নামেন্ট শুরু হল। আজকের খেলায় অংশ গ্রহন করে বড়জোড়া স্পোর্টস একাডেমি বনাম সারেঙ্গা একাদশ।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন কলকাতা ফুটবলের সাত ও আটের দশকের মাঠ কাঁপানো মিড ফিল্ডার,প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক প্রশান্ত বন্দোপাধ্যায়। ফুটবলার কৃষ্ণেন্দু রায় ও জাতীয় ফুটবলার আলোক মুখোপাধ্যায়। তারা ফুটবলের কিক করে আজকের খেলার সূচনা করেন।

বড়জোড়া স্পোর্টস একাডেমির সভাপতি সুখেন বিদ জানান বড়জোড়া ফুটবল কাপ শুধু এই জেলায় নয় রাজ্যেও নজর কেড়েছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারেও ভালো কিছু খেলা উপহার দেব ক্রীড়াপ্রেমীদের।
আজকের খেলায় সারেঙ্গা একাদশ স্পোর্টস একাডেমিকে তিন শূন্য গোলে পরাজিত করে। মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

কোন মন্তব্য নেই: