বাঁকুড়ার বার্তা : আবারও বজ্রপাত কেড়ে নিল দুটি প্রাণ। আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মুষলধারে বৃষ্টির সঙ্গে চলে তীব্র বিদ্যুতের ঝলকানি। সেই সময় মাঠে ধান রোয়ার কাজ করছিলেন ঠিকা শ্রমিকরা। হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের। গুরুতর আহত আরো ছয় জন। সকলকেই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম ব্যক্তিদের একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মঙ্গলা বাউরি (৭০) ও জাহিরুল শেখ (৩০)। জখম ব্যক্তিদের নাম সজলা বাউরি, মন্দিরা বাউরি, সনকা বাউরি , লক্ষ্মী বাউরী , বরজাহান শেখ ও ঋতু বাউরি। সকলেরই বাড়ি সোনামুখী ব্লকের পিয়ারাবেড়া অঞ্চলের সামন্তবেড়া গ্রামে । ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি অর্চিতা বিদ। তারা মৃত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Search Your News
বাঁকুড়ার বার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন