বাঁকুড়ার বার্তা : এখনো পর্যন্ত পৃথিবীর যত স্পাইওয়ের তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে উন্নত প্রযুক্তির স্পাইওয়ের হল পেগাসাস।
কি ভাবে ফোনে এটি ইনস্টল হয়।
১.মেসেজ
২.মিসড কল
৩.লিংক
৪.হোয়াটস আপ
এবং আরো অনেক ভাবেই আসতে পারে।যেটা নিয়ে সাইবার এক্সপার্টরা অনুসন্ধান করছে।
কি কি হতে পারে
আপনার ফোনের সব ডাটা ট্রান্সফার হয়ে যাবে। মানে কপি হয়ে পৌঁছে যাবে অন্য কোথাও। যেটা আপনি বুঝতেও পারবেন না।
আপনি কাকে ফোন করছেন, কি কথা বলছেন তারও রেকর্ডিং হ্যাক হয়ে যাবে।
ভিডিও কল রেকর্ড হয়ে যাবে।
আপনার ফোনের জিপিএস ট্রাক করে আপনি কোথায় আছেন তার লোকেশন রেকর্ড হয়ে যাবে।
সবচেয়ে বিপদ জনক হল ফোনের সুইচ অফ করে রাখলেও আপনার কথা বার্তা রেকর্ড হয়ে যাবে। ফোন অফ থাকলেও আপনার ফোনের ক্যামেরা এক্টিভ থাকবে এবং সব সময় আপনার গতিবিধির ভিডিও রেকর্ডিং হয়ে পৌঁছে যাবে অন্য কারোর কাছে।
এখনো পর্যন্ত সাইবার এক্সপার্টরা যা জানতে পেরেছেন এটি আপনার ফোনের কোন ক্ষতি করবে না কিন্তু আপনার সব গতিবিধির উপর নজর রাখবে এই স্পাইওয়ের। এটি তিরিশ দিন পর্যন্ত আপনার ফোনে ইনস্টল হয়ে থেকে গোয়েন্দার কাজ করবে এবং নিজের থেকেই এটি আন ইনস্টল হয়ে যাবে এবং পরে তদন্ত সংস্থা যাতে এর আর কোন হদিস না পায় তার কোন চিহ্ন ই রাখবে না।
এই স্পাই ওয়ের তৈরি করেছে ইজরাইলের একটি টেক ফার্ম এনএসও গ্রূপ।
তাই এবার অজানা ফোন কল, মেসেজ, লিংক ইত্যাদিতে ক্লিক করার আগে আরেকবার ভেবে দেখুন।

1 টি মন্তব্য:
Blackjack Table: How to Play the Blackjack Tables at the Casino
Blackjack Table: How 창원 출장마사지 to Play the Blackjack Tables at 속초 출장안마 the Casino · Play blackjack table from the comfort 거제 출장샵 of 군산 출장샵 your home · Play casino table games with 동해 출장샵 your
একটি মন্তব্য পোস্ট করুন