বাঁকুড়ার বার্তা : ৫ ই জুন পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষ রোপনের মাধ্যমে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজ সোনামুখীর রামপুর উচ্চ বিদ্যালয়ে সোনামুখীর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিষ্ণুপুর যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন।
অন্যদিকে বড়জোড়া হাসপাতালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন করলেন অর্চিতা বিদ, সুপার,বড়জোড়া সুপার স্পেসিলিটি হসপিটাল, প্রাক্তন প্রধান শিক্ষক, বড়জোড়া উচ্চ বিদ্যালয়, শিক্ষিকা সোমা মুখার্জি ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
১৯৭৪ সালের ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। প্রকৃতি বিরূপ হলে যে মানব জাতিই বিপণ্ন একথা স্মরণ করেই প্রকৃতির প্রতি আরো সচেতনতা বাড়ানোই বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য। তবে পরিবেশবিদ দের মতে পরিবেশের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি দিনই পালন করা যেতে পারে পরিবেশ দিবস।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন