বাঁকুড়ার বার্তা : করোনার দ্বিতীয় ঢেউয়ে কোভিড আক্রান্ত মানুষের কাছে চিকিৎসার জন্য আশু প্রয়োজন হয়ে পড়েছে অক্সিজেন। সারা দেশে এই অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে প্রচুর কোভিড আক্রান্ত মানুষের। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে কোভিড আক্রান্ত মানুষের কাছে দুয়ারে অক্সিজেন কর্মসূচি নিয়ে পাশে দাঁড়ালো বিষ্ণুপুর পৌরসভা এবং বিষ্ণুপুর যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ।
আজ বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে উদ্বোধন হল একটি অক্সিজেন সিলিন্ডার বহনকারী ভ্রাম্যমান গাড়ির। যে গাড়িটি অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে মুমুর্ষ কোভিড রুগীটির কাছে। ফলে উপকৃত হবেন প্রচুর মানুষ। দূর হবে অক্সিজেন নিয়ে মানুষের মনের আশংকা। আজ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক অনুপ কুমার দত্ত, অর্চিতা বিদ, পৌর প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী, স্থানীয় প্রশাসন ও পৌরসভার অন্যান্য কাউন্সিলরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন