বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

মারুতি ভ্যানে আগুন, আতংক ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড়ে।


বাঁকুড়ার বার্তা : রবিবার দুপুরে বেলিয়াতোড় বাজার এলাকার নতুন বাজারে আচমকাই একটি মারুতি ভ্যানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় । এই দেখে গোটা বেলিয়াতোড় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে এক ব্যবসায়ীর বাড়ির সামনে ওই মারুতি ভ্যানটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। অনেকের ধারণা গাড়ির ভিতরে রান্নার গ্যাস জাতীয় দাহ্য পদার্থ ছিল। কারো মতে গাড়িতে করে অবৈধ ভাবে গ্যাস সরবরাহের কাজ করতেন ওই ব্যবসায়ী। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরন হতে পারে এই আশংকা থেকে কেউ আগুন নেভানোর কাজে হাত লাগাতেও পারছিলেন না। প্রতিবেশী বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তারাই খবর দেন দমকলে। কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: