বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

ছান্দারে গ্রামে চলো কর্মসূচি নিয়ে অর্চিতা বিদ।


বাঁকুড়ার বার্তা : ভোট নিঘন্ট প্রকাশের আগেই সব দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে প্রচার অভিযানে। একদিকে যেমন চলছে বিজেপির পরিবর্তন যাত্রা ঠিক তেমন তৃণমূলের চলছে গ্রামে চলো  কর্মসূচি। তৃণমূলের সব নেতৃত্বই নেমে পড়েছে প্রচারে। আজ বড়জোড়া ব্লকের ছান্দার অঞ্চলের বারবেন্দ্যায় 'গ্রামে চলো' কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ। খোঁজ খবর নিলেন গ্রামের মানুষের। শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। গ্রামের মানুষ খুশি তাকে কাছে পেয়ে।

সাংবাদিকদের বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান প্রধানমন্ত্রীর হঠাৎ  লকডাউন ঘোষণায় মানুষ পড়েছিল বিপাকে,  হাতে ছিল না টাকা পয়সা, দিশাহারা মানুষের তখন আশ্রয়স্থল হয়েছিল তৃনমূল। মুখ্যমন্ত্রী ফ্রী রেশনের ব্যাবস্থা করে দিয়েছেন, এখনো ফ্রী রেশন দিয়ে চলেছেন এবং ভবিষ্যতেও দেবেন তা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেই সময় কি বিজেপির কোন নেতৃত্বকে দেখেছিলেন রাস্তায়। ওরা তখন ফেসবুক লাইভে ব্যস্ত ছিলেন। আমরা ছিলাম মানুষের পাশে প্রতিদিন। ভোটের সময় এসেছে, ওরা এখন অনেক নাটক করবে। মানুষ সব লক্ষ্য রেখেছে। সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। বঙ্গে আসছে আবার তৃনমূল। বাংলার মানুষ বাংলার মেয়েকেই তৃতীয় বারের জন্য বসাবে বাংলার মসনদে।

কোন মন্তব্য নেই: