বাঁকুড়ার বার্তা : বাংলায় ভোটের দিনক্ষণ প্রকাশ হয়েছে গতকালই।৮ দফা ভোট নিয়ে তৃনমূল সুপ্রিমোর অসন্তোষ থাকলেও যুদ্ধং দেহি মেজাজে তৃনমূল। যেকোন প্রতিকূলতাকে হারিয়ে জয়ী হবে তৃণমূলই, বার্তা দিয়েছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মেয়ের ইমেজ নিয়ে যেমন চলছে বাংলা নিজের মেয়েকেই চায় ঠিক তেমনি লাগাতার চলছে তৃণমূলের বুথ স্তরের কর্মসূচি।
আজ গঙ্গাজলঘাটি ব্লকের কাপিষ্টা অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল নবগ্রামে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃনমূল সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ, তৃনমূল জেলা সাধারণ সম্পাদক হৃদয়মাধব দুবে, গঙ্গাজলঘাটি ব্লক তৃনমূল সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার ও অন্যান্য নেতৃত্বরা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন