বাঁকুড়ার বার্তা : বাসের ছাদে ব্রিগেড যাবে টুম্পা প্যারোডি গান বাজিয়ে তালে তালে নাচতে নাচতে ব্রিগেড রওনা দিল বামকর্মীরা। রবিবার সকালে এমনটাই ছবি ধরা পড়ল বড়জোড়ায়।
বাম কং জোটের ডাকা ব্রিগেডের সমাবেশ ঘিরে বামকর্মীদের উছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজ বড়জোড়া ব্লক থেকে মোট ২০টি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
সিপিআই(এম)নেতা সুজয় চৌধুরী জানান 'আমরাই ধর্মনিরপেক্ষ, আমরাই বিকল্প,আমরাই ভবিষ্যৎ'। বিজেপি ও তৃণমূল কে হারিয়ে বাম ধর্মনিরপেক্ষ সরকার গড়তে আজ তাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে যোগদান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন