বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

'রাজ্যপাল দিল্লির বিজেপির নেতাদের রাজনৈতিক সুপারি নিয়ে এসেছে' বাঁকুড়ার ওন্দায় কুনাল ঘোষ।

 


বাঁকুড়ার বার্তা : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ওন্দায় বুধবার তৃণমূল কংগ্রেসের এই জনসভা তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগ হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন । তিনি বলেন , গদ্দার চিরকালই গদ্দারই থাকে। জে পি নাড্ডা বলছেন রণনীতি তৈরী করছেন। আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি,  কৈলাস বিজয়বর্গী, রাহুল সিনহা,  দিলীপ ঘোষ,  মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যন্য নেতারা দরজা জানালা বন্ধ করে ঘরে রণনীতি তৈরী করুন। দু ঘন্টা পরে ফোন করবেন। বলে দেব আপনারা কি রণনীতি তৈরী করলেন। কোনো লোভ বা ভয়ে যারা আমাদের সাথে গদ্দারি করে আপনার সাথে যাচ্ছেন তাঁরা ভালো সাজার জন্য আমাদের সাথেও যোগাযোগ রাখছেন। আপনার ঘরের খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন।  এদের কোনো জাত হয়না। এদের বিশ্বাস করবেন না।  আজ বাঁকুড়ার রামসাগরের সভা থেকে বিজেপির রণনীতি প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। 

এদিনের সভা থেকে শোভন বৈশাখীর সম্পর্কের রসায়ন নিয়ে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, আজ শোভনকে কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। এতদিন সেই শোভন বৈশাখী কোথায় ছিলেন? গত তিন বছর ধরে দক্ষিন কলকাতার একটি বিলাস বহুল ফ্ল্যাটে শোভন বৈশাখী একে অপরকে পর্যবেক্ষন করেছে। এখন দুজন মিলে বিজেপি কে পর্যবেক্ষন করছে।  শোভন তুমি যে সুবর্ণ গোলক ছাড়া হাঁটাচলা করতে পারছ না সেই সুবর্ন গোলক স্বর্গের ঠাকুররা তোমার কাছে টুক করে পাঠিয়ে দেননি। ওই সুবর্ন গোলক পৃথিবীতে আসার পর হাত ঘুরতে ঘুরতে তোমার কাছে এসেছে। আর যেদিন তোমার ক্ষমতা ও টাকা শেষ হয়ে যাবে সেদিন সুবর্ন গোলক গড়াতে গড়াতে আরেক জায়গায় চলে যাবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ কুমার খাঁ , ওন্দা বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিনা ব্যানার্জি , রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ,  রাজ্য তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

কোন মন্তব্য নেই: