বাঁকুড়ার বার্তা : নির্বাচন ঘোষণার আগেই জেলায় প্রশাসনিক রদ বদল। বদলি হলেন জেলা শাসক, বদলি হলেন খাতড়ার মহকুমা শাসক। বাঁকুড়ার জেলাশাসক অরুণ প্রসাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁর সহধর্মিণী কে.রাধিকা আইয়ার। তিনি দুর্গাপুর স্পেশ্যাল কমিশনার জি.এসটি পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে তাঁর ছেড়ে আসা পদে যোগ দিচ্ছেন বিদায়ী জেলাশাসক অরুণ প্রসাদ। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। সম্ভবতঃ বাঁকুড়া জেলা নয়, রাজ্যে এই প্রথম সরকারী নির্দেশে বর্তমান জেলাশাসকের ছেড়ে যাওয়া আসনে বসছেন তাঁর স্ত্রী।
অন্যদিকে, খাতড়ার মহকুশাসক হিসেবে কাজে যোগ দেন মৈত্রী চক্রবর্ত্তী। তিনি সদ্য প্রাক্তন মহকুমাশাসক রবিরঞ্জনের স্থলাভিষিক্ত হলেন। মহকুমাশাসক মৈত্রী চক্রবর্ত্তী রাজ্য শিল্প, বানিজ্য ও উদ্যোগ দপ্তরে কর্মরত ছিলেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন