- হায়দার আলি , বাঁকুড়া :- বাঁকুড়া জেলার বড়জোড়ার চাঁদাই গ্রামে গভীর রাত্রে একদল হাতি তাণ্ডব চালায় । গ্রামবাসী সাদরুল আলম মণ্ডলের বাড়িতে ২ ক্যুইন্টাল মতো খাস চাল , সেদ্ধধান চার বস্তা , এবং একটি মাটির চালা ভেঙে দেয় । রবিউল আলম মণ্ডল , হান্নান মল্লিক , এবং মনিরুল সেখ এর বাড়িতে ত্রিশ বস্তার মতো ধান নষ্ট করে দেয় ও খেয়ে নেয় । তারা এই ধান কিষাণ মাণ্ডিতে দেওয়ার অপেক্ষায় খামারে রেখেছিলেন। এছাড়াও এলাকায় চাষের ফসল সরিষা , গম , বরো ধানের বিজ নষ্ট করে দেয় । মোট ৩৫থেকে ৪০ টি হাতির দল চাঁদাই সহ পাশ্ববর্তী এলাকা গুড়ুরবাদ ,কাঁটাবাঁধ ও অন্যান্য গ্রামে তাণ্ডব চালায় , তার মধ্যে চাঁদাই গ্রামে সাতটি হাতি তাণ্ডব চালায় । সাদরুল মল্লিক জানান আমরা খুবই অসহায় পরিবার এভাবে চাষের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে ভাবতে পারি নাই , তিনি আরো জানান সরকার যদি আমাদের দিকে নজর দেন তাহলে আমরা এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবো ।
দেখুন ভিডিও রিপোর্ট :

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন