বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বড়জোড়ায় শুরু হল প্রাণী সম্পদ বিকাশ মেলা '২১।

বাঁকুড়ার বার্তা : আজ বড়জোড়া উন্মেষ অডিটোরিয়ামে সূচনা হল প্রাণী সম্পদ বিকাশ মেলা ২০২১। 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বেশ কিছু বছর যাবৎ স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে তুলে দিচ্ছেন মুরগি, হাঁস বা ছাগল ছানা এই উদ্দেশ্য নিয়ে যাতে গোষ্ঠীর মেয়েরা ওই প্রাণী গুলিকে প্রতিপালন করে তারা স্বনির্ভর হতে পারে।

আজ বড়জোড়ায় এই মেলার সূচনায় উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল সহ  সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধক্ষ্য রা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা।
এই মেলা থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে আজ তুলে দেওয়া হয় মুরগির ছানা। জেলা কর্মাধক্ষ্য সুখেন বিদ তার বক্তব্যে জানান রাজ্য সরকারের এই দপ্তর দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে। ফলে উপকৃত হচ্ছেন উপভোক্তারা। বিজ্ঞান সম্মতভাবে এই প্রাণীগুলিকে প্রতিপালন করলে অবশ্যই পারিবারিক আয় বৃদ্ধি পাবে গোষ্ঠীর মেয়েদের।
মুরগির ছানা গোষ্ঠীর মেয়েদের হাতে তুলে দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধক্ষ্য অর্চিতা বিদ। তিনি রাজ্যসরকারের এই কাজে খুশি এবং ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত।

কোন মন্তব্য নেই: