বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

সারা ভারত কৃষক সভার জাঠা মিছিল গদারডিহি পঞ্চায়েতের ১৩ টি গ্রামে।


বাঁকুড়ার বার্তা : কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবীতে ও দিল্লীর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বেলিয়াতোড় থানার গোদারডিহি গ্রাম পঞ্চায়েতে ১৩ টি গ্রামে জাঠা মিছিল সংগঠিত হয় সারা ভারত কৃষক সভার নেতৃত্বে। তাদের মূলত ১) কৃষকের ফসলের সঠিক দাম ২) তিনটি কৃষি আইন বাতিল করা ৩) রেগায় ২০০ দিনের কাজ ৬০০ টাকার মজুরি দেওয়া ৪) অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ  এই চার দফা দাবি নিয়ে এই কর্মসূচি। পরে গোবিন্দপুর গ্রামে সভা হয়। 

এই সভায় উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী, জেলা কৃষক নেতা সুজয় চৌধুরী, সুভাষ লায়েক, বিশ্বেশ্বর গড়াই প্রমুখ। প্রত্যেক বক্তারই বক্তব্য ছিল যতদিন না পর্যন্ত কৃষি আইন বাতিল হচ্ছে এই সংগ্রাম চলবে। মানুষের কাছে  এই বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচী।

কোন মন্তব্য নেই: