বাঁকুড়ার বার্তা : মঙ্গলবার,৫ ই জানুয়ারি বাঁকুড়ায় এক মহামিছিলের ডাক দিয়েছিল জাতীয় কংগ্রেস। এই মহামিছিলের নেতৃত্ব দেন লোকসভার কংগ্রেস নেতা ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, রিজু ঘোষাল, জেলা সভাপতি নেপাল মাহাতো প্রমুখ।
মহামিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে মাচানতলার সভা থেকে বাংলায় তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে তুলধোনা করেন অধীর চৌধুরী। তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার।তিনি বাঁকুড়া, বিষ্ণুপুর বিধানসভার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন, কারণ তাদের মনোনীত প্রার্থীরা আজ দলবদল করে ফেলেছে।
তিনি বাঁকুড়া আসার পথে বড়জোড়ায় নেমে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন