বাঁকুড়ার বার্তা : গত ২০ শে জানুয়ারি বড়জোড়া স্পোর্টস একাডেমির পরিচালনায় বড়জোড়া ফুটবল কাপ -২১ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল আজ ছিল তার দ্বিতীয় দিন। আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বড়জোড়া স্পোর্টস একাডেমি বনাম দুর্গাপুরের বিধান নগর ইয়াং স্টার। আজকের এই খেলায় টানটান উত্তেজনায় বড়জোড়া স্পোর্টস একাডেমি দুর্গাপুরকে ২-০ গোলে পরাজিত করে। উপস্থিত ছিল গ্যালারি ভর্তি অসংখ্য ফুটবল প্রেমী দর্শক।
বড়জোড়া স্পোর্টস একাডেমির সভাপতি বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ জানান টুর্নামেন্টের মাধ্যমে ছেলে মেয়েদেরকে ফুটবলের প্রতি আকৃষ্ট করা এবং তাদেরকে মাঠমুখী করার উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছে বড়জোড়া স্পোর্টস একাডেমি। তিনি আরো জানান বড়জোড়া স্পোর্টস একাডেমির মাধ্যমে অনেক ছেলে মেয়ে এই একাডেমিতে প্রত্যহ কোচিং নিচ্ছে বিনামূল্যে। তাদের ইউনিফর্ম থেকে শুরু করে সব কিছুই ব্যাবস্থা করে স্পোর্টস একাডেমি। আগামী দিনে এই টুর্নামেন্টে আরো আকর্ষণীয় হবে এমনটাই আশা করেন একাডেমির সভাপতি। আজকের খেলায় উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অর্চিতা বিদ, সমাজসেবী মানস সামন্ত,গোপাল দে প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন