বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

১লা জুলাই পর্যন্ত লকডাউনে কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল দেখে নেওয়া যাক।

বাঁকুড়ার বার্তা : আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন সম্পর্কিত যে বিধিনিষেধ আরোপ করেছিলেন তা বহাল রাখলেন ১লা জুলাই পর্যন্ত। তবে বেশ কিছু ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। আজ নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আগের মতোই বহাল আছে ।

১। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে সরকারি অফিস।

২। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে বেসরকারি অফিস।

৩। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস।

৪। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান।

৫। বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে।

৬। বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত বার, রেস্তোরাঁ এবং হোটেল খোলা থাকবে।

৭। বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।

৮। শপিং মলে ৩০ শতাংশের বেশি প্রবেশ নিষিদ্ধ।

৯। টিকাকরণ সম্পন্ন হলে প্রাতঃভ্রমণে পার্কে ঢুকতে অনুমতি।

১০। ইউনিট পিছু ৫০ শতাংশ কর্মী নিয়ে শ্যুটিং শুরুর অনুমতি।

১১। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি।

১২। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে।

১৩। বন্ধ থাকবে স্পা, সিনেমা হল এবং বিউটিপার্লার, গণ পরিবহন।

কোন মন্তব্য নেই: