বাঁকুড়ার বার্তা : আজ বাঁকুড়ার ওন্দা বিধানসভার অধীনে বিকনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল যুব শক্তির এক আলোচনা সভা। বাঁকুড়া -২ এর অন্তর্গত চারটি অঞ্চলের যুবদের নিয়ে হয় এই আলোচনা সভা।
তৃণমূল যুব কংগ্রেসের সিঞ্চন সিংহ ও অভিষেক পাত্রের ডাকে এই অনুষ্ঠানে যুবক ও যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মাদার কংগ্রেসের পক্ষ থেকে এই চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি শ্রীমতি অর্চিতা বিদ। তিনি তার বক্তব্যে জানান যুবক বা যুবতীরা কেন যুবশক্তি করবেন, যুবশক্তি উদ্দেশ্য কি এবং এই যুবশক্তি মাধ্যমে কি ভাবে এক যুবযোদ্ধা এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে সেই পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন