বাঁকুড়ার বার্তা : মালিয়াড়া পঞ্চায়েতের অধীনে কয়েকটি গ্রামে যে ভাবে কোভিড পজেটিভে মানুষ আক্রান্ত হচ্ছে সেই আশংখার কথা চিন্তা করে এবার মালিয়াড়া গ্রাম লকডাউন এর সিদ্ধান্ত নিল।মালিয়াড়া গ্রাম পঞ্চায়েত এর পক্ষ হইতে একটি বিশেষ বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে মালিয়াড়া গ্রামবাসী গণের সম্মিলিত সিদ্ধান্তনুসারে আগামী ০৫/০৮/২০২০ বুধবার থেকে আগামী মঙ্গলবার ১১/০৮/২০২০ তারিখ পর্যন্ত মালিয়াড়া গ্রাম সম্পূর্ণ লকডাউন থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য আগামীকাল অর্থাৎ ৪/০৮/২০, মঙ্গলবার মালিয়াড়ার সব দোকান বাজার স্বাভাবিক খোলা থাকবে।
সমস্ত গ্রামবাসী গণের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। শুধু রেশন,ওষুধের দোকান, সারের দোকান,ব্যাঙ্ক, পোস্ট অফিস খোলা থাকবে।
মালিয়াড়া পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে মাস্ক ছাড়া যেন কেউ বাইরে না বের হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সকলকে মানতে অনুরোধ করা হয়েছে। সচেতনতার মধ্য দিয়ে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করার অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন