বাঁকুড়ার বার্তা : করোনায় আক্রান্ত হলেন মুম্বাই সুপার স্টার অমিতাভ বচ্চন। তার রক্তে কোভিড পজিটিভ সন্ধান মিলেছে। যদিও করোনার সে রকম লক্ষণ তার মধ্যে নেই। কয়েকদিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। বাড়ির ডাক্তার তার রক্ত পরীক্ষার পর তার রক্তে করোনা ধরা পড়ে। পরে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেহেতু অমিতাভ বচ্চন এর অন্যান্য অসুস্থতা আছে ,তার লিভার শতকরা পঁচিশ ভাগ কাজ করে এবং তার বয়স বেশি তাই দেরি না করে তড়িঘড়ি তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি তার টুইটারে এই ঘটনার টুইট করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং অভিষেক বচ্চনও
করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কার কার সঙ্গে সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন