বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

অজানা রোগে আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী শ্যামল সাঁতরা


বাঁকুড়ার বার্তা : লক ডাউন সময় ও লকডাউন পরবর্তী সময়ে বাঁকুড়া জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাধারণ ও প্রান্তিক মানুষগুলির কাছে পৌঁছে গেছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। কখনো আর্থিক, কখনো পরিযায়ী শ্রমিকের পাশে, কখনো খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনার আবহে ১০০ দিনের কাজকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবার কাজ করে চলেছেন তিনি। 

আজ জয়পুর ব্লকের গোকুলনগর গ্ৰামের  বাসিন্দা বঙ্কিম লোহার ও চায়না লোহার অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ।তাদের পাঁচবছরের শিশুপুত্র রোহিত লোহার এক অজানা রোগে আক্রান্ত। জন্মের একমাস পর থেকেই শরীরের অন্য অঙ্গের তুলনায় মাথার আকার বেশি বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে মাথার ওজন প্রায় ১৫ কেজি। ছেলের এই অজানা রোগের ব্যয়বহুল চিকিৎসার চিন্তায় দিশেহারা মা-বাবা। এই খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান সেই পরিবারটির কাছে। সাহায্যের পাশাপাশি চিকিৎসাতেও সাহায্য করার আশ্বাস দেন তিনি। ফলে কিছুটা হলেও স্বস্তি পেল বঙ্কিম ও চায়না লোহার।

কোন মন্তব্য নেই: