নিউজ ব্যুরো : পেট্রোল ও ডিজেলের দাম লাগামহীন। ফলে আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তার ওপর পেট্রল ও ডিজেলের ওপর দুবার এক্সাইজ ডিউটি বাড়িয়েছে কেন্দ্র সরকার। ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ পখন্নায় বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস এবং এই বিক্ষোভ সভায় বিজেপি থেকে ২০ টি পরিবার তৃণমূলে যোগদান করলেন।
এই বিক্ষোভ সভায় হাজির ছিলেন জেলা কর্মাধক্ষ্য সুখেন বিদ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আমজাদ মন্ডল, তনু ঘোষ, গুনময় ঘোষ ও আরো অনেকে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আজ সিপিআইএমও বিভিন্ন দাবি নিয়ে পথে নামে পখন্নায়। উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত চক্রবর্তী, কৃষক নেতা সুজয় চৌধুরী, মহাদেব সিং প্রমুখ।প্রশাসন তরফ থেকে অশান্তির ভয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । কিন্তু দুটি মিছিলই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন