বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

তৃণমূলের শোকজ বাঁকুড়ার তিন হেভিওয়েট নেতাকে ।

www.bankurarbarta.com

নিউজ ব্যুরো : করোনা আবহে ত্রান বিলির অভিযোগ ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপের দায়ে আজ তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলার তিন হেভিওয়েট নেতাকে শোকজ চিঠি পাঠাল। এই তিন নেতা হলেন প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জি, পাত্রসায়েরে তৃণমূল ব্লক সভাপতি পার্থ প্রতিম সিংহ ও তালডাংরার ব্লক যুব সভাপতি তাপস সুর।
জানা গেছে করোনার ত্রান বিলি নিয়ে দিদিকে বলো হেল্প নম্বরে এই নিয়ে অভিযোগ জমা পড়ছিল। অবশেষে দল শোকজের সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত উল্লেখ যোগ্য কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ত্রান বিলি নিয়ে কোন দুর্নীতি বরদাস্ত করবেন না তা স্পষ্ট ভাবে জানিয়ে দেন এবং এই বিষয়ে জেলা সভাপতিরাই শোকজ এর সিদ্ধান্ত নিতে পারবেন তাও জানিয়ে দেন।
 ওদিকে শ্যামাপ্রসাদ বাবুর অনুগামীরা জানান দাদা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের শিকার।
আজ তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিস বটব্যাল সাংবাদিক সম্মেলনে জানান শোকজ এর চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চিঠির উত্তর ৪৮ ঘন্টার মধ্যে দিতে হবে।
শ্যামাপ্রসাদ বাবুকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং তিনি কোন চিঠি পাননি। চিঠি পেলে দেখা যাবে। তিনি আরো জানান নেত্রী মমতা ব্যানার্জীর আদর্শেই লকডাউন পরিস্থিতিতে বিষ্ণুপুরবাসীর পাশেই তিনিই ছিলেন।
তবে যাই হোক শোকজ ঘিরে বাঁকুড়ায় তৃণমূলের অন্দরের রাজনীতি বেশ উত্তপ্ত।

  

কোন মন্তব্য নেই: