 |
| ছবি: প্রতীকি |
নিউজ ব্যুরো: পাল্টালো হল উচ্চ মাধ্যমিকের ২৯ শে জুনের পরীক্ষার দিনটি। প্রথমে ঘোষণা করা হয় বাকি পরীক্ষা গুলি হবে ২৯ শে জুন, ২ রা জুলাই ও ৬ ই জুলাই। কিন্তু আনলক-১ এর সময় সীমায় কন্টেনমেন্ট এ ৩০ শে জুন অবধি কোন কিছুই খোলা যাবে না এই ঘোষণা হওয়াতে ২৯ তারিখ থেকে শুরু করা যাচ্ছে না এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।প্রসঙ্গত উল্লেখযোগ্য করোনার আতঙ্কে বন্ধ রাখতে হয়েছিল উচ্চমাধ্যমিকের শেষ ৩ টি পরীক্ষা।আজ মঙ্গলবার পরীক্ষার নতুন দিন ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী। পরীক্ষা হবে জুলাই এর ২,৬ ও ৮ তারিখে। কোন কোন বিষয়ের পরীক্ষা কি ভাবে নেওয়া হবে তা ঠিক করবে সংসদ।তবে পরীক্ষার হলে সামাজিক দূরত্বে বসাতে হবে ছাত্র ছাত্রীদের। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক অবশ্যই ব্যাবহার করতে হবে। এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন