নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার বড়জোড়ায় অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বুথ ভিত্তিক "রাজনৈতিক কর্মশালা" । এই কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সহ পর্যবেক্ষক কর্নেল দ্বীপতাংশু চৌধুরী, মন্ত্রী ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা। উপস্থিত কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে কর্নেল চৌধুরী বলেন আজ কেউ বক্তব্য রাখবেন না বরং আজ তারা বুথের কর্মীদের মুখ থেকে শুনবেন বুথের কথা।
এরপর মন্ত্রী শ্যামল সাঁতরা চলে যান বিভিন্ন বুথের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি ও কর্মীদের কাছে । শোনেন তাদের মুখ থেকে বুথের খবর।
লোকসভায় যে সব বুথ বিপর্যয়ের মুখে পড়েছিল সেই সব বুথে কেন এরকম রেজাল্ট হলো এবং এখন কেমন অবস্থা তা জানতে চান। কিছু বুথ সভাপতি কাজের জন্য যেমন প্রশংসিত হন আবার কিছু মৃদু ভৎসনাও শোনেন। সামনের ভোটে ব্যবধানের টার্গেট কি হবে তাও জেনে নেন কর্নেল সাহেব।
মন্ত্রী শ্যামল সাঁতরা জানান বুথ কমিটি গুলিকে ঢেলে সাজানো হবে। চাঙ্গা করতে হবে বুথ কমিটি গুলিকে।
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ,কো মেন্টর আশুতোষ মুখার্জী,শেখর ভট্টাচার্য্য,বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদ, ব্লক সভাপতি অলোক মুখার্জী,ব্লক কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জী সহ আরো অনেকে।
রাজনৈতিক মহল মনে করছে ' ২১ এর বিধান সভার ভোটের আগে বুথ গুলিকে সক্রিয় করতে নেমে পড়েছে তৃণমূল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন