বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

দিদিকে বলো কর্মসূচী নিয়ে বাঁকুড়ার পখন্নায় জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ

নিজস্ব প্রতিনিধি :দিদিকে বলো কর্মসূচীতে ১২/০৯/১৯ তারিখে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে এসে পৌঁছান বাঁকুড়া জেলা পরিষদের কৃষি,সেচ ও সমবায় কর্মাধক্ষ্য সুখেন বিদ।তিনি পখন্নার পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। শুনেন তাদের দাবি ও অভিযোগ।


সন্ধ্যায় এক পাড়া বৈঠকে উপস্থিত হন গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ। সেখানে গ্রামের কিছু মানুষ যেমন না পাওয়ার অভিযোগ জানান ঠিক তেমনি কিছু মানুষ দিদির কাছ থেকে সাহায্য পেয়ে কিভাবে কোন প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন তার কথাও শোনান।
কর্মাধক্ষ্য সুখেন বিদ গ্রামের মানুষের হাতে তুলে দেন দিদিকে বলোর ভিজিটিং কার্ড। ফোন করতে বলেন ভিজিটিং কার্ডে দেওয়া ফোন নম্বরে। তিনি জানান সব অভিযোগ, দাবি লিপিবদ্ধ করা হয়েছে। যেটুকু কাজ আমাদের পক্ষে করা সম্ভব সেটা আমরা অবশ্যই করব।

তৃণমূলের জন্মলগ্ন থেকে যে সব কর্মী আজ বসে গেছেন সেই সব অভিমানী তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে কথা বলেন কর্মাধক্ষ্য। দেখা করেন অসুস্থ স্থানীয় সিপিএম নেতা মানিক গোস্বামীর সঙ্গে।তার সুস্থতা কামনা করেন তার বাড়িতে গিয়ে।
দিদিকে বলোর ভিজিটিং কার্ড বিলি করেন স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যেও। স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আমজাদ আলী বলেন প্রচারে সুখেনদা  সবার থেকে আলাদা।

কোন মন্তব্য নেই: