বাঁকুড়ার বার্তা : বড়জোড়া স্পোর্টস একাডেমি আয়োজিত বড়জোড়া ফুটবলকাপ'২১ এ, আজকের খেলায় অংশ গ্রহন করে অল আদিবাসী দুর্গাপুর বনাম টিম এস কে। উত্তেজনা পূর্ন এই খেলায় ট্রাইব্রেকারে টিম এস কে জয়লাভ করে। আজকের এই দুর্যোগপূর্ন আবহাওয়াতেও ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে খেলা শুরু হওয়ার সাত মিনিটের মাথায় টিম এস কে দুর্দান্ত একটি শটে গোল করে। মরিয়া অল আদিবাসী দুর্গাপুর খেলায় সমতা ফেরানোর জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে ।
টানটান উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধে তারা সেই গোল শোধ করে। পরে ট্রাইব্রেকারে জয় লাভ করে টিম এসকে। আজকের খেলায় উপস্থিত ছিলেন বড়জোড়া স্পোর্টস একাডেমির সভাপতি সুখেন বিদ, নীলাঞ্জন দাশগুপ্ত, মানস সামন্ত, গোপাল দে প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন