বাঁকুড়ার বার্তা : আজ বড়জোড়া সুপার স্পেসিলিটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন হল। উদ্বোধন করলেন মহকুমা শাসক, বাঁকুড়া সদর। উপস্থিত ছিলেন বিডিও, বড়জোড়া, বিধায়ক অলোক মুখার্জি, জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল, নারী ও শিশু কল্যাণ কর্মাধক্ষ্য অর্চিতা বিদ সহ আরো অনেক বিশিষ্টজন।
কোভিড এর দ্বিতীয় ঢেউ এ শুরুতেই সারা দেশে দেখা দেয় তীব্র অক্সিজেন সংকট। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সুপার স্পেসিলিটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের স্থাপনের কথা বলেন। আজ বড়জোড়ায় সেই অক্সিজেন প্লান্টেরই উদ্বোধন হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন