বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বড়জোড়া সবজি বাজারের ভিড়,মানা হচ্ছে না কোন শারীরিক দূরত্ব। বাঁকুড়ার বার্তা।



বাঁকুড়ার বার্তা : করোনার শৃঙ্খল ভাঙতে রাজ্যকে লকডাউন করেছে রাজ্য সরকার। কখন, যখন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গ্রাফ ছাড়িয়ে যাচ্ছে। প্রত্যেকদিন নতুন রেকর্ড গড়ছে। করোনার শৃঙ্খল ভাঙতে অবশ্যই দরকার ছিল এই লকডাউনের।

         লকডাউনে কড়া প্রশাসনিক সতর্কতা রয়েছে। তেমনি রয়েছে প্রচার । কিন্তু তা সত্বেও বিভিন্ন জায়গায় মানুষের লকডাউন অমান্য, মাস্ক না পরার চিত্র বিভিন্ন সংবাদ,সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে।


        ঠিক এমন ই  চিত্র দেখা গেল বাঁকুড়ার বড়জোড়ার বাজারে। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার খোলার সরকারি নির্দেশে থাকলেও মানা হচ্ছে না কোন শারীরিক দূরত্ব। ভিড় করে বাজার করার হুড়োহুড়ি। বেশ কিছু মানুষের মাস্ক থাকলেও তা  ঝুলছে থুতনিতে। ফলে ছড়াতে পারে আরো বেশি সংক্রমন।অপ্রতুল জায়গায় প্রচুর ব্যাবসায়ী এটাও যেমন ভিড়ের একটা কারণ। এছাড়াও ক্রেতাদের লক্ষ্য সকাল দশটার কিছু আগে বাজারটা করে নেওয়া, কারণ পুলিশি টহলের জন্য শেষ মুহূর্তে ব্যাবসায়ীরা কিছুটা সস্তায় অনাজ বিক্রি করে দিচ্ছে। তাই সোশ্যাল ও প্রশাসনিক প্রচার আরো বেশি প্রয়োজন।
         ছবির এই দৃশ্য স্বাভাবিকভাবে ভয়ের উদ্রেক সৃষ্টি করে। এখনো মানুষ সচেতন না হলে আর কখন হবে। স্বাভাবিক ভাবে এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষেরই মধ্যে।

কোন মন্তব্য নেই: