বাঁকুড়ার বার্তা : বুধবার সকালে বড়জোড়া বাজার সংলগ্ন বিভিন্ন শৌচাগার, বাজার এলাকায় স্যানিটাইজেশন এর কাজ নিজে হাতে করলেন বড়জোড়া বিধান সভার সদ্য জিতে আসা তৃনমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জি।
আজ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কোভিড কালে সাফাই অভিযানে নামেন তিনি। বিতরণ করেন মাস্ক ও সাবান। এর সঙ্গে সঙ্গে তিনি করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি এলাকার মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন