বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

ব্ল্যাক ফাঙ্গাসের থাবা এবার বাঁকুড়াতেও। বাঁকুড়ার বার্তা।


বাঁকুড়ার বার্তা:   করোনা মহামারীর মধ্যেই আবার  ব্ল্যাক ফাঙ্গাসের ভ্রুকুটি বাঁকুড়াতেও। খবরে জানা যায়, এই জেলায় করোনা চিকিৎসা চলাকালীন তিন জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ ধরা পড়ে। এদের মধ্যে দু'জনের বাড়ি বাঁকুড়া ও অন্য এক মহিলার বাড়ি আসানসোলে।

করোনা চিকিৎসা চলাকালীন তাঁদের আনা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । রোগীদের শারিরীক পরীক্ষার পর ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নিশ্চিত হন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

এক রোগীর আত্মীয় জানান  তিন চার দিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রনা নিয়ে ভর্তি হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা সমস্ত ধরণের পরীক্ষা নিরীক্ষা শেষে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে জানান। এই  ঘটনার পর রোগীর পরিবার যথেষ্ট আতঙ্কিত বলে জানা যায়।


কোন মন্তব্য নেই: