বাঁকুড়ার বার্তা : তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বড়জোড়া ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল বড়জোড়া গার্লস হাইস্কুলে। বাঁকুড়ার তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গৌতম গরাই বলেন ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বড়জোড়া ব্লকের শিক্ষা দপ্তরের তিনটি চক্র- বড়জোড়া চক্র, বেলিয়াতোড় চক্র ও বড়জোড়া দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ববর্তী ব্লকের আমণ্ত্রিত প্রাথমিক শিক্ষক ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বড়জোড়া ব্লকের আমণ্ত্রিত শিক্ষক ও শিক্ষক নেতৃত্ব ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা ও চক্র নেতৃত্ব সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর জেলা সাংগঠনিক যুব সভাপতি অর্চিতা বিদ, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলোক মুখার্জী, বড়জোড়া প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি, অনুরোধ বাউরি, নীলাঞ্জন দাশগুপ্ত,প্রধান সরস্বতী ধীবর,সোমনাথ মুখার্জী প্রমূখ।
Search Your News
বাঁকুড়ার বার্তা
বড়জোড়া ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন। আজ বড়জোড়ায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন