বাঁকুড়ার বার্তা : শনিবার বড়জোড়া ব্লকের সাহারজোড়া পঞ্চায়েতের মুক্ততোড় গ্রামে, 'গ্রামে চলো' কর্মসূচি নিয়ে পৌঁছালেন বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ। বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচি।
গ্রামে পৌঁছে স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের কাছে খবর নেন তাদের সুবিধা অসুবিধার কথা। ভোটের আগে বড়জোড়া বিধানসভায় বিভিন্ন দলীয় কর্মসূচি নিয়ে গ্রামের পর গ্রামে জনসংযোগ করে চলেছেন তিনি। তাকে কাছে পেয়ে খুশি গ্রামবাসীরাও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন