বাঁকুড়ার বার্তা : ১২ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের এক বিশাল মিছিলের মাধ্যমে রাজভবন অভিযান সংগঠিত করল।
আশা সংগঠনের দাবি অনুযায়ী স্বেচ্ছা শ্রমিকের নাম দিয়ে প্রচুর কাজ করানো হলেও তাদের কোন মর্যাদা নেই। স্বাস্থ্য ও রোজগারের কোন সুরক্ষা নেই। কেন্দ্র বরাদ্দ কমিয়ে দিচ্ছে। তাই রাজ্যপালের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠাবেন।
তাদের দাবি আশা প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে সেটিকেকে স্থায়ী ভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে আনা, ইএসআই, পেনশন ও পিএফ সহ বেতন ২৫০০০ টাকা করা, কর্মক্ষেত্র নিরাপত্তার ব্যবস্থা, কাজের সময় ও ছুটি নির্দিষ্ট করা সহ নিয়ে মোট ১২ দফা দাবি নিয়ে রাজভবন অভিযান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন