বাঁকুড়ার বার্তা : সারা বিশ্বের কাছেই ২০২০ সাল একটা অভিশপ্ত বছর হয়ে থাকল। অন্যদিকে ২০২০ সালটাও নরেন্দ্র মোদির কাছেও খুব একটা সুখকর হল না। অধিকাংশ বিল পাশ করতে গিয়ে পোহাতে হয়েছে বিরোধীদের তীব্র বিরোধিতা। সে নাগরিকত্ব বিলই হোক বা কৃষিবিল। সব বিলের বিরুদ্ধেই দেশ জুড়ে দেখা গেছে বিরোধিতা।
করোনার দাপটে নাগরিকত্ব বিল চাপা পড়ে গেলেও কৃষিবিল নিয়েও বছর পেরিয়ে গেলেও, বিরোধীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
আজ বাঁকুড়ার পাত্ররসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের কৃষিবিলের বিরোধিতায় পাত্রসায়ের জনসভায় উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি কৃষিবিলের বিরোধিতার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ও বঙ্গধ্বনি কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি ও মন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল সভানেত্রী অর্চিতা বিদ, বিধায়ক স্বপন বাউরি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন